স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নে দিনভর লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শনিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান, তাদের সমস্যার কথা শুনেন, সমাধানের প্রতিশ্রুতি দেন।
স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসা নিতে এসে উল্টো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন রোগী ও স্বজনরা। নোংরা পরিবেশ, দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর অবস্থার মধ্য দিয়েই প্রতিদিন চিকিৎসা সেবা নিতে হচ্ছে হবিগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে পরিস্কারের অভাবে এমন বেহাল দশা হলেও দেখার যেন কেউ নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর ক্লিনারদের অবহেলায় জনস্বাস্থ্য এখন চরম ঝুঁকিতে।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ থানার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা আউটগোয়িং লেনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
কাউছার আহমেদ ॥ তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়তে হবে। সকালে ভোট শুরু হওয়ার সাথে সাথেই লাইনে দাঁড়াতে হবে। তারেক রহমান বলেন দেশের মালিক ২০ কোটি জনগন। সঠিক লোককে নির্বাচিত করার মাধ্যমে এই দেশে থেকে দুর্নীতি নির্মল করা হবে। একই ভাবে
হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় মাঠে নেমেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলীয় নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার, ২২ জানুয়ারি হবিগঞ্জ আসছেন তিনি। শিডিউল অনুযায়ী তিনি বেলা আড়াইটায় শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদসহ দল থেকে বহিষ্কৃত হয়েছেন সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার
ছনি আহমেদ চৌধুরী ॥ হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঘটে গেছে একের পর এক নাটকীয় ঘটনা। দিনভর জল্পনা-কল্পনা, রাজনৈতিক টানাপোড়েন ও শেষ মুহূর্তের দেনদরবারের পরও নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই থেকে গেলেন বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। গতকাল মঙ্গলবার নির্ধারিত সময় বিকেল ৫টার আগ পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বানিয়াচং সড়কে অটোরিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে ওই সড়কের শুটকি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,
স্টাফ রিপোর্টার ॥ অভিনব কায়দায় ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ১৯ জানুয়ারি ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকা উল্লেখিত পরিমাণ জিরা উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার করা হচ্ছে বলে বিজিবি জানতে পারে।
স্টাফ রিপোর্টার ॥ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই। যদি জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তাহলে আর দেশে সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয়