বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ মাইক্রোবাস উদ্ধার ॥ গ্রেফতার দুই

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজাসহ একটি মাইক্রোবাস উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ থানার আউশকান্দি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজার সামনে ঢাকা আউটগোয়িং লেনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়দুল কবির তার সঙ্গে ছিলেন এসআই সাকিব ও এএসআই গোলাম সরোয়ার। অভিযানে ঘটনাস্থল থেকে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজা এবং একটি পুরাতন মাইক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা এবং মাইক্রোবাসটির মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। সবমিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট বাজার মূল্য প্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ। এ ঘটনায় আটককৃতরা হলেন, মো. রাশেদ ও মো. আবুল হোসেন। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com