বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে পাথর বোঝাই ট্রাক থেকে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অভিনব কায়দায় ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ১৯ জানুয়ারি ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকা উল্লেখিত পরিমাণ জিরা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, একটি ট্রাকে করে অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার করা হচ্ছে বলে বিজিবি জানতে পারে। এরই প্রেক্ষিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গতকাল সোমবার ভোরে সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে পাথরবোঝাই একটি ট্রাক আসতে দেখে টহল দলটি সংকেত দিয়ে গাড়িটি থামায়। ট্রাকটি তল্লাশি করে দেখা যায় পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাঁচারের উদ্দেশ্যে লুকানো রয়েছে। পরে অবৈধ ভারতীয় জিরাগুলো জব্দ করা হয়।
জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com