বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-১ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় মাঠে নেমেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।
এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া (ঘোড়া), ১০ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম (রিকশা), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী কাজী তোফালে আহমেদ (মোটরগাড়ি-কার) এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার)।
প্রচারণার প্রথম দিন গতকাল নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় প্রার্থীদের পক্ষে মাইকিং, লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করতে দেখা গেছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা ও আগ্রহ বাড়তে দেখা গেছে। দলের বাইরে সাধারণ ভোটর যারা আছেন এসব ভোটার এখনই মুখ খুলতে নারাজ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে ভোটের হিসাব নতুন করে সাজানো হলেও কোন পক্ষ কতটা সুবিধা পাবে তা এখনো নিশ্চিত নয়। তবে কেউ কেউ বলছেন এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই এই আসনের রাজনৈতিক পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনেকেই মনে করেন, ব্যক্তি ইমেজ, পারিবারিক স্ট্যাটাস এবং সর্বশেষ প্রতীক-এসব বিষয় শেষ পর্যন্ত ভোটের নিয়ামক হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com