বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অটো-লরি সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ৪

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বানিয়াচং সড়কে অটোরিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর ছেলে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে ওই সড়কের শুটকি ব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোতে থাকা আলাউদ্দিন মিয়াসহ চার থেকে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন মিয়াকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বানিয়াচং থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com