বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন ॥ ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই। যদি জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তাহলে আর দেশে সর্বগ্রাসী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকারকে গণভোট দিয়ে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে। আমরা সবাই নিরপেক্ষ হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আগামী নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা আমাদের হৃদয়ের স্পন্দন। জুলাই যোদ্ধাদের উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে যাব। আশা করি আগামী নির্বাচনে জনগণের আশা-আকাংখার প্রতিফলন হবে। আমরা নতুন বাংলাদেশ চাই।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন, সিভিল সার্জন ডা. আমিনুল হক সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়র মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com