বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ সদর হাসপাতালের ওয়ার্ডগুলো পরিস্কার না থাকায় বাড়ছে সংক্রমণ

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসা নিতে এসে উল্টো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন রোগী ও স্বজনরা। নোংরা পরিবেশ, দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর অবস্থার মধ্য দিয়েই প্রতিদিন চিকিৎসা সেবা নিতে হচ্ছে হবিগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। দীর্ঘদিন ধরে পরিস্কারের অভাবে এমন বেহাল দশা হলেও দেখার যেন কেউ নেই। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর ক্লিনারদের অবহেলায় জনস্বাস্থ্য এখন চরম ঝুঁকিতে। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ডে মেঝেতে ময়লার স্তূপ, বিছানার নিচে জমে থাকা ব্যবহৃত স্যালাইনের বোতল, খাবারের উচ্ছিষ্ট ও পলিথিন। টয়লেটগুলোর অবস্থা আরও ভয়াবহ পানি জমে থাকা, দুর্গন্ধ ছড়িয়ে পড়া এবং নিয়মিত পরিস্কারের কোনো চিহ্ন নেই। অনেক ওয়ার্ডে দিনের পর দিন মেঝে মোছা হয় না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা শিশু ওয়ার্ডের। যেখানে অসুস্থ ও নবজাতক শিশুদের থাকার কথা পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত পরিবেশে, সেখানে উল্টো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে। শিশু ওয়ার্ডের মেঝেতে ধুলো-ময়লা, বিছানায় দাগ, আশপাশে মাছি ও মশার উপদ্রব চোখে পড়ার মতো। একজন শিশু রোগীর অভিভাবক বলেন, “শিশু নিয়ে হাসপাতালে আসছি সুস্থ হওয়ার জন্য। কিন্তু এখানে এসে মনে হচ্ছে আরও বড় অসুখে পড়বে। ওয়ার্ডে নিয়মিত পরিস্কার হয় না, টয়লেটে ঢোকাই যায় না।” হাসপাতালে নির্ধারিত সংখ্যক ক্লিনার থাকলেও বাস্তবে তাদের কাজের তৎপরতা খুব কমই দেখা যায়। অভিযোগ রয়েছে, অনেক ক্লিনার নিয়মিত ডিউটিতে থাকেন না, আবার কেউ কেউ দায়িত্বে থাকলেও কাজ করেন নামমাত্র। তদারকির অভাবে এমন অবস্থা দিনের পর দিন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। একজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ক্লিনারদের দেখাই যায় না। সকালে একটু ঝাড়ু দিলেই দায়িত্ব শেষ। সারাদিন নোংরা জমতেই থাকে।”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের এমন নোংরা পরিবেশ মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দুর্বল রোগীদের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। অপরিষ্কার পরিবেশে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগ, এমনকি হাসপাতাল-সংক্রমিত রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, “পরিচ্ছন্নতা চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ওয়ার্ড নোংরা থাকলে রোগীর সুস্থ হওয়া তো দূরের কথা, নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।” এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছ থেকে সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের নীরবতা ও উদাসীনতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com