চুনারুঘাট প্রতিনিধি ॥ স্ত্রীকে মারপিট ও যৌতুকের মামলা এবং প্রায় ১৯ লাখ টাকা আত্মসাতের মামলায় দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফরিদ আহমেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদ আহমেদ চুনারুঘাট পৌরসভার বাল্লারোড এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে। তাকে রবিবার বিকেলে আদালতে সোপর্দকরা হয়। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করল বানিয়াচং ইসলামিক সমাজ সেবা ঐক্য পরিষদ ওমান সালালা সামাজিক সংগঠনটি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই ব্রতকে ধারণ করে এ সংগঠনটি প্রবাসে মৃতবরনকারী একটি পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সংগঠনটির সহযোগিতায় প্রবাসে মৃত্যুর পর কামরুল আলম এর মরদেহ তার পরিবারের কাছে নিয়ে আসা সম্ভব
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাকুরিয়ায় খোয়াই নদীর ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পৌরসভার বরাইল গ্রামের সিয়াম আহমেদ (১৫) নামের ওই মাদ্রাসা ছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। পরে শ^াস-প্রশ^াস চলছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামে তামান্না আক্তার চৌধুরী (২৫) নামের দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে কদু মিয়া চৌধুরীর কন্যা ও রায়হান মিয়া চৌধুরীর স্ত্রী। গত বৃহস্পতিবার রাতে পরিবারের সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালুখেকোরা রেলের ব্রিজ ও সুতাং নদীর ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনের ফলে ব্রিজগুলো হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় ধ্বসে পড়ে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয়রা অভিযোগ করেন প্রশাসনের চোখের সামনে জালাল
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি আহমেদ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আয়িদ মিয়া (৫০) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর বড়বাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অলি আহমেদ চৌধুরী রাইয়াপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে এবং
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে ৫ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনে থানার ওসি দিলীপ কান্ত নাথের নির্দেশে একদল পুলিশ তাদের গ্রেফতার করেন। তারা হল, বড়চর গ্রামের আলা উদ্দিনের পুত্র আশিক মিয়া, গিয়াস উদ্দিন, অলিপুর গ্রামের নিদান আলীর পুত্র সামছু মিয়া, লায়েক মিয়ার পুত্র শাহারাং সিং ও সুরাবই গ্রামের আকবর
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় হারুন মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া একই গ্রামের তসকির মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সংঘবদ্ধ চোরচক্র ট্রাকযোগে হানা দিয়ে ‘ফাতেমা মাইক’ নামের একটি দোকান থেকে অন্তত ৬ লাখ টাকার মাইক, ব্যাটারি ও সাউন্ড সিস্টেম লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। গত মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের
স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে শপিং মল ও গরু বাজার সহ পকেটমার ও ছিনতাইকারীদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা জনবহুল এলাকা টার্গেট করে টাকা পয়সা ও সোনা গহনা হাতিয়ে নিচ্ছে। তবে পুলিশ নিরাপত্তার জন্য বিভিন্ন পয়েন্টে রয়েছে। গতকাল বৃহস্পতিবার খবর নিয়ে জানা গেছে, গরু বাজার, চৌধুরী বাজার ও ঘাটিয়াবাজার থেকে মোবাইল ফোন ও টাকা
স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে গরু বাজার জমে উঠেছে। তবে গরুর বাজারে একটি চক্র অপরাধমূলক কর্মকান্ড চালাতে তৎপর রয়েছে। পুলিশ সার্বক্ষনিক গরুবাজারগুলোতে টহল ও নজরধারী অব্যাহত রেখেছে। ইতোমধ্যে পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান হবিগঞ্জসহ বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন এবং আইন শৃংখলা বাহিনীকে অপরাধ নিয়ন্ত্রণে তৎপর হতে নির্দেশ দিয়েছেন। এর আগে গত মঙ্গলবার বিকালে পুলিশ
আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (৪ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা