স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে সুদের টাকার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী, এই হত্যাকাণ্ডের ঘটনায় গত (১৩ এপ্রিল) বিকাল ৩টা সময় নাগরিক সমাজের ব্যানারে পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন, রফিক মিয়া, মনসুর আহমেদ মেন্টাই, বিএনপির নেতা আঃ মতিন, সমবায় দলের আহ্বায়ক সাহেল আহমেদ, সোহেলুজ্জামান লিপটন, ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আহমদ রাজ, সেলুন ব্যবসায়ী রতিন্দ্রশীলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশাল মানববন্ধনে বক্তারা সিয়াম হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তি দাবী করেন, পাশাপাশি এই হত্যা মামলায় নিরপরাধ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নবীগঞ্জ উপজেলা ইলেকট্রিক এন্ড সাপ্লাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ স্বপন আহমেদ কে উদ্দ্যেশ প্রনোদিত ভাবে একদল কুচক্রী মহল সিয়াম হত্যা মামলায় তার নাম জড়ায়, যা সম্পুর্ন প্রতিহিংসা হয়রানির উদ্দেশ্যে, এই সময় এলাকাবাসী ও সচেতন মহল আরও বলেন সুদের টাকার জের ধরে যেদিন সিয়াম হত্যা সংঘটিত হয়, সেইদিন স্বপন আহমেদ উনার নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীক কাজে উপস্থিত ছিলেন, যার সিসি টিভির ফুটেজ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, এছাড়া এই হত্যা মামলার এজহারে উল্লেখ করা হয়েছে সিয়াম হত্যা সকাল ১০ ঘটিকায় স্বপন আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তা সম্পূর্র্ণ মিথ্যা, প্রশাসন সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য উন্মোচন হবে। মানববন্ধনে বক্তরা দেশবাসীর কাছে প্রশ্ন রেখে বলেন, একটা মানুষ কিভাবে একি সময়ে একাধিক যায়গা উপস্থিত হতে পারে, সে কি কোন জাদুগর, নাকি ফিল্মের জমজ ভাই এটা বোধগম্য আসে না, প্রশাসনের কাছে জোর দাবী হিংসাত্মক ভাবে ব্যবসায়ী স্বপন আহমেদ ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, যুবদল নেতা ইসলাম উদ্দীন এর মত নিরপরাধ লোকদের মামলা থেকে অব্যাহতির দেওয়া হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের গ্রেফতারের জোর দাবী জানান।
উল্লেখ্য, গত (৬ এপ্রিল) সকাল ১০ঘটিকার সময় নবীগঞ্জ পৌর এলাকায় নোয়াপাড়া গ্রামে সুদের টাকা নিয়ে প্রতিপক্ষ চড়া মিয়া, তার স্ত্রী নাজমা বেগমসহ তার পরিবারের ৮/১০ লোকদের হামলায় সিয়াম আহমদ নিহত হয়, এ ঘটনায় স্থানীয় কতিপয় দালালদের খপ্পরে পড়ে নিরপরাধ লোকজনসহ ৩৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হলে এলাকাবাসী ক্ষেপে উঠেন। ফলে সোমবার গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।