শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মৃত প্রবাসীর পরিবারের পাশে দাড়াল বানিয়াচং ইসলামিক সমাজ সেবা ঐক্য পরিষদ ওমান সালালা সামাজিক সংগঠন

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মানবসেবার দৃষ্টান্ত স্থাপন করল বানিয়াচং ইসলামিক সমাজ সেবা ঐক্য পরিষদ ওমান সালালা সামাজিক সংগঠনটি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই ব্রতকে ধারণ করে এ সংগঠনটি প্রবাসে মৃতবরনকারী একটি পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সংগঠনটির সহযোগিতায় প্রবাসে মৃত্যুর পর কামরুল আলম এর মরদেহ তার পরিবারের কাছে নিয়ে আসা সম্ভব হয়েছে। পরবর্তীতে মৃত কামরুল আলম এর পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করছেন এ সংগঠনটি। পবিত্র ঈদুল আযহার আগের দিন কামরুল আলম এর পরিবারের কাছে নগদ ১লক্ষ টাকা হস্থান্তর করেন বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ও বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। এ সময় উপস্থিত ছিলেন- বানিয়াচং ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন, জাসাস সভাপতি আরশাদ ফজলে খোদা লিটন, আজমিরীগঞ্জ উপজেলার খাদ্য পরিদর্শক আমিনুল হক চৌধুরী, বাংলাদেশ ছাত্রসমাজ এর সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক পিয়ানুর আহমেদ হাসান, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন। উল্লেখ্য, প্রবাসে মৃত্যুবরনকারী বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপির কালিকাপাড়ার বাসিন্দা কামরুল আলম (৫০) ওমান সালালা সুলতান কাবুজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃতদেহ দেশ পাঠানোর প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেন বানিয়াচং প্রবাসী ইসলামিক সমাজ সেবা ঐক্য পরিষদ ওমান সালালাহ এই সামাজিক সংগঠনটি। মৃত কামরুল আলম এর ডেট সার্টিফিকেটসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহ করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ তফুর মিয়া এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সহযোগিতায় ছিলেন- অর্থ সম্পাদক উজ্জল মিয়া, সহ-অর্থ সম্পাদক তোফাজ্জুল হুসেন, সহ-সভাপতি মাহমুদ মিয়া, রবিউল জমাদার নুর আল, জুনাইদ, আনারুল, প্রচার সম্পাদক মুবিন প্রমূখ। এ সময়ও সংগঠনের পক্ষ থেকে মৃত কামরল আলমের পরিবারকে আর্থিকভাবে ৭৪ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি তফুর মিয়া বলেন- মৃত কামরুল আলম এর পরিবারকে বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে ৩ লক্ষ ৩৫ হাজার টাকা প্রদানের কথা থাকলেও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানা করছে। দ্রুত সময়ের মধ্যে যেন এ টাকাগুলো কামরুল আলম এর পরিবার পায়। এজন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com