বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ॥ হুমকির মুখে রেলব্রিজ

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালুখেকোরা রেলের ব্রিজ ও সুতাং নদীর ব্রিজের নিচ থেকে বালু উত্তোলনের ফলে ব্রিজগুলো হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় ধ্বসে পড়ে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্থানীয়রা অভিযোগ করেন প্রশাসনের চোখের সামনে জালাল মিয়ার নেতৃত্বে বালুখেকোরা ড্রেজার ও এক্সেভেটর দিয়ে বালু উত্তোলন করে নৌকাযোগে লাখাই, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। দিন দিন তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। মাঝে মধ্যে নামমাত্র মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় তারা বালু উত্তোলন করে। এখানে বালু মহালের নেই কোনো অনুমোদন। তারপরও প্রভাবশালীরা প্রশাসনের কতিপয় কর্মচারীকে ম্যানেজ করে প্রতি নৌকায় বালু ১৫শ থেকে ২ হাজার টাকায় বিক্রি করছে। অবৈধভাবে বালু তোলায় প্রশাসন হারাচ্ছে রাজস্ব। এছাড়া আসছে বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের আশংকা দেখা দিয়েছে। এলাকাবাসী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com