বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুত স্থাপন করা হয়েছে। গত শুক্রবার নির্মানাধীন কলেজ প্রাঙ্গণে বৃত্তিপ্রস্তুর স্থাপন করেন কলেজের প্রতিষ্ঠাতা ঢাকার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি তার পিতা কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শিক্ষানুরাগী নজির উদ্দিন আহমেদ চৌধুরীর নামে সম্পূর্ণ নিজস্ব অর্থায়ণে কলেজটি স্থাপন করছেন। বানিয়াচংয়ের প্রত্যন্ত হাওর বেষ্ঠিত কাগাপাশা গ্রাম ও এর আশেপাশে কোন কলেজ না থাকায় শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল। অনেক শিক্ষার্থী মাধ্যমিকের পর ঝড়ে পড়ে যেত। সেই দিক বিবেচনায় রেখে শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল এ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। প্রায় ২ একর জায়গার উপর নির্মিত এ কলেজটিতে চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন শিক্ষার্থী ভর্তিসহ যাবতীয় শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান কলেজের প্রতিষ্ঠাতা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল। বানিয়াচং-নবীগঞ্জ সড়কের পার্শ্বে খাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে মনোরম পরিবেশে এই কলেজটি স্থাপন করা হচ্ছে। ভিত্তিপ্রস্থর স্থাপনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট আঞ্চলিক কার্যালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ধ্রুব দাশ, রাগিব রাবেয়া হ্ইা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, নজীর উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ মোর্শেদ কামাল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, এডিশনাল পিপি এডভোকেট মোঃ নুরুল ইসলাম, এডিশনাল জিপি এডভোকেট এসএম বজলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ রানা, ইংল্যান্ড প্রবাসী আজিজুর রশিদ লেবু ও ব্যবসায়ী নুরুল আনাম খান টিপু।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com