বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের হানা ॥ ৬ লাখ টাকার মাল লুট

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সংঘবদ্ধ চোরচক্র ট্রাকযোগে হানা দিয়ে ‘ফাতেমা মাইক’ নামের একটি দোকান থেকে অন্তত ৬ লাখ টাকার মাইক, ব্যাটারি ও সাউন্ড সিস্টেম লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। গত মঙ্গলবার (৪ জুন) দিবাগত রাতে আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাফিলতি ও টহলের ঘাটতির কারণেই এমন সাহসী ডাকাতি সংঘটিত হয়েছে। বাজারে পাহারাদার থাকার পরেও ডাকাতদল তিনটি নাম্বারবিহীন ট্রাক নিয়ে অবলীলায় দোকান লুট করে নিয়ে যাচ্ছে—এটাই প্রমাণ করে, বাজার পুরোপুরি নিরাপত্তাহীন এবং পুলিশের উপস্থিতি একপ্রকার অদৃশ্য। ভুক্তভোগী ব্যবসায়ী হাসান আহমদ চৌধুরী জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। পরদিন বিকেলে এসে দেখেন তালা ভাঙা ও দোকানের ভেতর তছনছ করা। ডাকাতরা ৭টি মাইকের ব্যাটারি, ৭টি ইউনিট, ৫টি মেশিন, ৪টি সাউন্ড সেট এবং ৩টি মাইক্রোফোন লুট করে নিয়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা।
হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক বলেন, “এ ধরনের ঘটনা বাজারের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, নাম্বারবিহীন তিনটি ট্রাকে করে চোরেরা মালামাল তুলে বিশ্বরোড হয়ে চলে যাচ্ছে। অথচ এত বড় অপারেশন পরিচালনার সময় কোথায় ছিল পুলিশ? প্রশ্ন তুলেছেন বাজারের বহু ব্যবসায়ী।
স্থানীয়রা বলছেন, বাজারে বারবার এমন চুরির ঘটনা ঘটলেও পুলিশ কেবল ঘটনাস্থল ঘুরে গিয়ে ‘তদন্ত চলছে’—এই বক্তব্য দিয়ে দায় শেষ করে। ফলে চোরদের মনোবল আরও বেড়ে যাচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, এসব আশ্বাস বছরজুড়েই চলে—কিন্তু বাস্তবে কোনো প্রতিকার মেলে না। ফলে ব্যবসায়ীরা রাতারাতি লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়লেও নিরাপত্তা চেয়ে আজও অসহায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com