বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাকুরীর ক্ষেত্রে মেধার কোন বিকল্প নেই-জিকে গউছ অলিপুরে র‌্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২ মাধবপুরে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত কারাগারে হবিগঞ্জের সাবেক ডিসিসহ ৩২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মাধবপুরে ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের কৃতি শিক্ষার্থী সাবিয়া চৌধুরী চুনারুঘাট শাহজীবাজার রাবান বাগান কর্মকর্তাদের উপর হামলার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেপ্তার হয়নি কেউ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে আজ যাচ্ছেন প্রতিনিধিদল মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাহুবলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামে ডাকাতির ঘটনায় নবির আহমেদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কালিয়াভাঙ্গা ইউনিয়নের লরসপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সুন্দর মিয়ার ছেলে। উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গ্রামের মৃত কুটি মিয়ার স্ত্রী রহিমা বেগমের বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং টমটম বিক্রির ৬৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এর পর থেকেই লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে তৎপর হয়ে ওঠে নবীগঞ্জ থানা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com