সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বাসচাপায় এক ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় হারুন মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া একই গ্রামের তসকির মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক রোগে আক্রান্ত হারুন মিয়া পানিউমদা বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা অভিমুখী একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বাসটি দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, হানিফ পরিবহনের একটি বাসের চাপায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা হানিফ পরিবহনের অপর একটি বাস আটক করে রাখেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলারবাজার তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে হানিফ পরিবহন কর্তৃপক্ষ নিহতের পরিবারের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে স্থানীয়রা আটক বাসটি ছেড়ে দেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com