বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বহুল আলোচিত আজমান লস্কর হত্যা মামলায় র‌্যাব-৯ এর অভিযানে নিহতের আরও দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ফারুক লস্কর ও জনু লস্কর নামের দুই ভাইকে গ্রেফতার করে। এর আগে, গত ১৫ এপ্রিল একই ঘটনায় আজমান লস্করের ছোট ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ। উল্লেখ্য, বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও লস্কর বাড়ির বাসিন্দা আজমান লস্কর (৬০) আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ওইদিনই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৯ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com