বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯ এর যৌথ আভিযানিক দল। গতকাল শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত অভিযানে জেলার বানিয়াচং উপজেলার আলিগঞ্জ বাজার ও নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে খাদ্য পণ্যে মানবস্বাস্থ্যের জন্য তিকর নিষিদ্ধ উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় বানিয়াচংয়ের শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মোঃ আব্দুল মালেককে ৭ হাজার টাকা এবং নবীগঞ্জের দুই ভাই রেস্টুরেন্টের মালিক মোঃ আমির উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদ্যে ভেজাল বা ক্ষতিকর উপাদান মেশানো দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com