রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আলোচিত একটি ধর্ষণ মামলার জট খুললো ডিএনএ পরীক্ষার মাধ্যমে। দীর্ঘ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর এটি নিশ্চিত হওয়া গেছে যে, অভিযুক্ত মুর্শিদ আহমেদ চৌধুরীই ওই অসহায় নারীর গর্ভজাত কন্যা সন্তানের আসল বাবা। ঢাকায় সিআইডি ল্যাবরেটরিতে সংগৃহীত ডিএনএ নমুনার সাথে আসামির নমুনার পূর্ণ মিল পাওয়ায় এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা মিলেছে। এর মাধ্যমে প্রমান হলো মুর্শেদ আহমদই স্বপ্নার গর্ভেজাত সন্তানের প্রকৃত পিতা। স্বপ্না বেগম করগাও ইউনিয়নের কামালপুর গ্রামের সামছুদ্দিন মিয়ার কন্যা। স্বপ্না বেগম দীর্ঘ দিন ধরে নবীগঞ্জ উপজেলার কামারগাঁও (আশার বন) গ্রামে বসবাস করে আসছেন। তিনি পরিবারে অভাব অনটনের জন্য দীর্ঘদিন ধরে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কাজের সুবাদে তিনি একই গ্রামের প্রভাবশালী মুর্শেদ আহমেদ চৌধুরী মুর্শিদের বাড়িতে গৃহ-পরিচারিকার কাজে নিয়োজিত ছিলেন। ওই সময় মুর্শেদ চৌধুরী স্বপ্নার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। মামলার ও ঘটনার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের প্রভাবশালী মুর্শিদ আহমেদ চৌধুরী তার বাড়িতে কর্মরত গৃহ পরিচারিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে দিনের পর দিন ধর্ষণ করেন। এক পর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে এবং শারীরিক অবস্থার পরিবর্তন ঘটলে গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালী মুর্শিদ চৌধুরী তাকে বাড়ি থেকে বের করে দেন এবং সন্তানের পিতৃ পরিচয় দিতে অস্বীকার করেন। এমনকি ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। ২০২৩ সালের ১৬ নভেম্বর ভুক্তভোগী নারী দীঘলবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতকের নাম রাখা হয় হালেমা বেগম মুর্শিদা। স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনের চাপের মুখেও অভিযুক্ত মুর্শিদ চৌধুরী সন্তানের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান এবং উল্টো ভুক্তভোগীকে প্রাণ নাশের হুমকি দেন। ভাইরাল হওয়ায় ঘটনার পর থেকেই মুর্শেদ আহমদ চৌধুরী প্ত্রু জামিল আহমেদ চৌধুরী খোকন বিষয়টি বিভিন্নভাবে প্রবাহিত করতে টাকা পয়সা সহ বিভিন্ন প্রস্তাব দেয় স্বপ্না বেগমসহ তার আত্মীয় স্বজনেদের। এতে তারা রাজি না হওয়ায় প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্বপ্না বেগম শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওই নারী হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত ও তার সহযোগীরা মামলা প্রত্যাহারের জন্য ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল সরেজমিনে তদন্ত এবং সাক্ষীদের বয়ান গ্রহণের পর বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেন। সেই মোতাবেক ভুক্তভোগী মা, শিশু এবং অভিযুক্ত আসামী স্বশরীরে ঢাকায় গিয়ে ফরেনসিক ল্যাবে রক্ত প্রদান করে। গত মার্চ মাসে প্রকাশিত ফরেনসিক ডিএনএ রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, মুর্শিদ আহমেদ চৌধুরীই হচ্ছেন শিশু হালেমা বেগমের পিতা। পিবিআই-এর দাখিলকৃত প্রতিবেদনে জানানো হয়েছে যে, আসামি অত্যন্ত ধূর্ত প্রকৃতির হলেও বিজ্ঞানের আধুনিক প্রযুক্তির কাছে তার অপরাধ ধরা পড়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে তার কন্যা সন্তানের আইনি অধিকার এবং সামাজিক মর্যাদার লড়াই চালিয়ে যাচ্ছেন। ডিএনএ রিপোর্টের মাধ্যমে সত্য উন্মোচিত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্থানীয় লোকজন। বর্তমানে মামলাটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে বিচারাধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com