বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে টিন ও আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার (৪ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর নির্মাণের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ. আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ২ মে সোমবার সকালে বরুড়া গ্রামের হাকিমুল ও খোকন মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com