বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি আহমেদ চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আয়িদ মিয়া (৫০) নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর বড়বাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অলি আহমেদ চৌধুরী রাইয়াপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে এবং বড়বাড়ির কেয়ারটেকার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঝড়বৃষ্টির সময় মসজিদের পাশে জামগাছে বৈদ্যুতিক তার পড়ে থাকে। দুপুরে অলি আহমেদ চৌধুরী জাম পাড়তে গাছে উঠলে অসাবধানতাবশত ওই ঝুলন্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে শ্রমিক আয়িদ মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলি আহমেদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত আয়িদ মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com