স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল পশ্চিমপাড়ায় ফুটবল খেলা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুরও লুটপাট হয়। ওই গ্রামের ছায়েদ আলীর সাথে সহিদ মিয়ার ফুটবল খেলা নিয়ে গত শুক্রবার বিকালে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক ও জাতীয় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শহীদ কামরুল হাসান চৌধুরী আলীমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট সালিস বিচারক জানু মিয়া চৌধুরী এবং মাতা সাহেদুন নেছা চৌধুরী। নবীগঞ্জ জেকে উচ্চ
এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার জামে মসজিদে ৭ নভেম্বর জুমার খুৎবায় মুফতী আব্দুল মজিদ পিরিজপুরী বলেছেন “অপসংস্কৃতি মানুষকে পশু বানিয়ে ফেলছে। সম্প্রতি হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের একটি সাংস্কৃতিক প্রোগ্রামে ছেলে মেয়েদের একসাথে উল্লাস, বিভিন্ন অঘটনের কথা তুলে ধরে মুফতী আব্দুল মজিদ বলেন- বৃন্দাবন কলেজের সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে কোনো কিছুই শেখার ছিল না।
চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকায় অস্থায়ী চেকপোস্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে পুলিশ ও সীমান্ত রক্ষী বিএসএফ। বৈঠকে মহকুমা পুলিশ আদিকারিক ডি কুদিয়ারাসুসহ বিএসএফ ৭০ ব্যাটালিয়ানের বিভিন্ন পর্যায়ের কমান্ডারেরা উপস্থিত ছিলেন। বুধবার(৫ নভেম্বর) খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস বাচাইবাড়ি বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত যৌথ বৈঠকে এ সীদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্ভরযোগ্য
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরিশ্যামা দাসপাড়ায় ডাকাতদের নৃশংস হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেলে তিনি আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং চিকিৎসা ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে ফের আতঙ্কের সৃষ্টি করেছেন রব্বান মিয়া (৪০)। স্থানীয়দের অভিযোগ, হত্যা, অস্ত্রসহ একাধিক মামলার আসামি রব্বান দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত। রব্বান মিয়া মৃত মন্তাজ উল্লার ছেলে এবং নবীগঞ্জ থানার আলোচিত সিএনজি চালক হাফিজুর রহমান হত্যা মামলার ২নং আসামি। মামলাটি নবীগঞ্জ থানার নং ০১/১৩৯, তারিখ ০১/০৯/২০২৪ ইং।
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পুলিশের অভিযানে পাঁচটি বড় আকৃতির কালো রঙের গাভী মহিষ ও একটি টয়োটা পিকআপ গাড়ীসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল ৪ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে বাহুবল থানাধীন ৬নং মিরপুর ইউনিয়নের তিতারকোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল মটরসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। বাহুবল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের চিরুনি অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হল, মাদক ব্যবসায়ী সেলিম মিয়া, বিদ্যুৎ মামলায় মাহবুব আলম, জুলহাঁস মিয়া, জুলফিকার আলম জামাল, জিলু মিয়া, শাকিল মিয়া, রুবেল
হারানো বিজ্ঞপ্তি আমার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে। পাসপোর্ট নম্বর: A20486496 এবং জাতীয় পরিচয়পত্র নম্বর : 7810301791, নাম: শাহ রাকিব আলী, পিতার নাম : শাহ সাদ্দেক আলী, ঠিকানা: গ্রাম : সম্ভুপুর, ডাকঘর : পুটিজুরী, থানা : বাহুবল, জেলা : হবিগঞ্জ। ৩০ অক্টোবর, ২০২৫ পাসপোর্টটি বাহুবল উপজেলার অন্তর্গত পুটিজুরী বাজারের পার্শ্বে হারিয়ে যায়। উক্ত পাসপোর্টে
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ব্র্যাকের আঞ্চলিক অফিস মাইক্রোফাইনান্স এর উদ্যোগে হতদরিদ্র সদস্যদের মাঝে হাঁস পালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (২ নভেম্বর) সকাল ১১ টায় কামালখানী ব্র্যাক অফিস সভাকক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিজিবির বিশেষ অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৫৫ বিজিবি সদস্যরা। শনিবার (১ নভেম্বর) মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন তেমুনিয়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।