বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার রেলওয়ে গুদাম জামে মসজিদে দীর্ঘ আট বছর ধরে ফ্যানবিহীন অবস্থায় নামাজ আদায় করছেন মুসল্লিরা। প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে এভাবে ইবাদত করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদটিতে বহু বছর আগে ফ্যান স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও তা আর বাস্তবায়ন হয়নি। ফলে গ্রীষ্মকাল এলেই পরিস্থিতি হয়ে ওঠে অসহনীয়। বিশেষ করে জুমার নামাজ ও তারাবির সময় ভিড় বাড়লে গরমের তীব্রতা আরও বেড়ে যায়। এতে অনেকেই অস্বস্তি বোধ করেন, কেউ কেউ নামাজ শেষ হওয়ার আগেই বাইরে বেরিয়ে যেতে বাধ্য হন। মুসল্লিরা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত মসজিদে ফ্যান স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে স্বাচ্ছন্দ্যে ইবাদত করা সম্ভব হয়। মসজিদ কমিটির একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর আশা, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com