বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ মর্যাদায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চম্পক কিশোর সাহা সুমন এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান চৌধুরীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান চৌধুরীর পুত্র আহসান চৌধুরীকে টিকা প্রদানের মাধ্যমে এই বিশেষ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইনটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচালিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com