বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার (১৮এপ্রিল) দুপুর দেড় টার দিকে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের মুমিনা হাওরে বিবিয়ানা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন (৩৮) রামপুর গ্রামের সুন্দর আলী পীর সাহেবের ছেলে। তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার জুয়েল মিয়া জানান, সুনাম উদ্দিন স্থানীয় মুমিনা হাওরের পাশে বিবিয়ানা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের প্রস্তুতি চলছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান, নিহত সুনাম উদ্দিন মাছ ধরার জন্য হাওরে গিয়ে ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে সুনাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
ইউএনও জানান, বজ্রপাতে হতাহতদের পরিবারের জন্য সরকারি সহায়তা দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন। থানার ওসি মোঃ মোনায়েম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com