সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দায়ের করা কিশোরী গণধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনির মিয়া (১৯) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার উসমানপুর (ধলাজাই) এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, ২০২৫ সালের ৩ এপ্রিল সংঘটিত এ ঘটনায় ভিকটিমকে জোরপূর্বক একটি বাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com