সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় যুবলীগ নেতা আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেরা সুলতানা হ্যাপির সমর্থকদের হামলায় জিয়া উদ্দিন (৩৫) নামের এক যুবলীগ নেতার পা ভেঙ্গে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ ডাকঘর এলাকায় মদিনা রেস্তোরার সামনে এ ঘটনাটি ঘটে। এ নিয়ে দু’পক্ষের সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। জিয়া উদ্দিন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুরের নূর মিয়ার পুত্র ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আহত সূত্রে জানা যায়, গতকাল ওই সময় তিনি তার লোকজন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তারের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেরা সুলতানা হ্যাপির সমর্থকরা জিয়া উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। এতে জিয়া উদ্দিন পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জিয়া জানান, হামলাকারীরা তার একটি পা ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com