বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৬৩৩ বা পড়া হয়েছে
smartcapture

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সোনাই নদীর তীর দখল করে ২ কিলোমিটার জুড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
মাধবপুর পৌরশহরে সোনাই নদীর দু’পাড়ের জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা পাকা ইমারতসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা গড়ে তোলে। এরফলে দিনে দিনে সোনাই নদী সংকুচিত হয়ে খালে পরিণত হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে বলেন, নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং বাজারের মধ্যের খাস পুকুরটি অচিরেই দখলমুক্ত করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান বলেন, নদী পাড়ে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এগুলো উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হবে। উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে। উচ্ছেদের সময় পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সহযোগিতা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com