বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

রশিদপুর থেকে ৩টি চোরাই মোটর সাইকেলসহ ৫ চোরাকারবারী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০১৯
  • ১৮১৭ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ ক্রয়-বিক্রয়কালে ৩টি চোরাই মোটর সাইকেলসহ ৫ জনকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। মিরপুর-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়। আটককৃতরা হচ্ছে- শ্রীমঙ্গল উপজেলার ভুনবির ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা চেরাগ আলীর পুত্র শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (২৮), কালিঘাট রোডের শামীম হোসেনের পুত্র রায়হান হোসেন আপন (২৩), শ্রীমঙ্গল শহরের গুহ রোড এলাকার মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ মিনহাজুল ইসলাম (২৪), শান্তিবাগ এলাকার কবির খানের পুত্র জুনায়েদ হোসেন (২৮) ও খলিলপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র জাহিদ হাসান সাকিব (২৫)। এ ব্যাপারে হবিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানায়, গতকাল ৭ মে বেলা ১টার দিকে রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় গ্রেফতারকৃতরাসহ ৬ জন ৩টি চোরাই মোটর সাইকেল বেচা-কেনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ ও এসআই ইকবাল বাহারের নেতৃত্বে ডিবি উল্লেখিত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ চোরাকারবারী দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে উল্লেখিত ৫ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের অপর সহযোগি পালিয়ে গেছে। এ সময় একটি নেভী ব্লু ১৫০ সিসি আরওয়ান-৫ যার মুল্য ২ লাখ ২০ হাজার টাকা, একটি লাল রংয়ের এফজেড-এস ১৫০ সিসি যার মুল্য ১ লাখ ৫০ হাজার এবং একটি কালো রংয়ের ১০০ সিসি টিভিএস যার মুল্য ৮০ হাজার টাকা এ ৩টি মোটর সাইকেল জব্ধ করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল চোরাকারবারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতরা আরো জানায়, এরা দীর্ঘদিন যাবৎ মোটর সাইকেল চুরি করে বিক্রি করে আসছে। তাদের হবিগঞ্জে একটি চক্র রয়েছে। শ্রীমঙ্গল এবং হবিগঞ্জের চক্র মিলে যৌথভাবে চোরাই মোটর সাইকেলের ব্যবসা চালিয়ে আসছে। হবিগঞ্জ থেকে চুরি যাওয়া মোটরসাইকেল গ্রেফতারকৃতদের মাধ্যমে শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। একই ভাবে মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া মোটর সাইকেল হবিগঞ্জের চক্রের মাধ্যমে হবিগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com