শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল সার্কেলের এএসপি জহিরুল স্ট্যান্ড রিলিজ শহরের আদি গোপাল, ম্যাঙ্গু, কলাপাতা, মধুবনসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা বানিয়াচঙ্গে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে সিএনজি-টমটম চালকদের সংঘর্ষ সদর হাসপাতালে নার্সের বদলে আয়ার ইনজেকশন পুশ ॥ জন্মের ২৪ ঘণ্টার মাথায় নবজাতকের মৃত্যুর অভিযোগ জ্বালানি তেল পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে বিজিবির কড়া নজরদারি ঘোষণা ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ রমজানে চরম দুর্ভোগে শহরবাসী সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল বন্ধ ॥ দুর্ভোগে রোগী ও স্বজনরা নবীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগ

হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে

  • আপডেট টাইম রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান বলেছেন, এদেশে রাজার ছেলে রাজা হয়, আমরা সে ধারা পাল্টে দিতে চাই। আমরা সাধারন ঘরের মেধাবীর মেধার বিকাশ ঘটাব। সেই হবে এদেশের প্রধানমন্ত্রী, আমরা সে রাজনীতি চালু করতে চাই। তিনি বলেন, চাঁদাবাজ মামলাবাজদের ভয়ে সাধারণ মানুষ অস্থির, দুর্নীতি আমাদের আগাগোড়া ছেয়ে ফেলেছে। ৭১ সনে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশ নিয়ছিলেন ন্যায় সাম্যের বাংলাদেশ কায়েম ও মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আনবে, শিক্ষা চিকিৎসা সহ মৌলিক অধিকার নিশ্চিত হরতে। আসলে কিছুই হয়নি। এমন বাংলাদেশের চিত্র হবে বুঝতে পারলে অনেকেই মুক্তিযুদ্ধে যেতেন না।
তিনি বলেন, আমাদের দেশে মাটির উপর ও নিচে, পানিতে অফুরন্ত সম্পদ রয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এর কারন অসৎ নেতৃত্ব। জনগনের সম্পদ লুট হয়েছে। জনগনের টাকা চুরি করে গত ১৫ বছরে কমপক্ষে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
তিনি বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, চাদাবাজি দুর্নীতি তারাই করে। যারা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে তারা ১২ তারিখ ন্যায়ের পক্ষে ভোট দেবে। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আমাদের দেশ পরিচালনার সুযোগ দিলে চাদাবাজীর হাত বন্ধ করে দেব। আইন এবং বিচার সকলের জন্য সমান হবে। আমাদের যারা নির্বাচিত হবে তাদের এবং পরিবারের সদস্যদের প্রতিবছর সম্পদের হিসাব দিতে হবে।
তিনি বলেন, আমরা কোন প্লট বা টেক্স ফ্রি গাড়ি নেব না। নিজে গাড়ি কেনার তৌফিক না থাকলে প্রয়োজনে পায়ে হেটে চলবো। তবু জনগণের তহবিলের অপব্যবহার করবো না। তিনি বলেন, আমাদের যুবকরা বেকার ভাতা চায় না, তারা চারা কাজ চায়, আমরা সে সুযোগ সৃষ্টি করবে। আমরা চা শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবো, তাদের একটি সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না।
তিনি বলেন, হবিগঞ্জ সম্পদে ভরপুর, কিন্তু যুগ যুগ ধরে সৎ মায়ের আচরন করা হয়েছে। আমরা এ ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা দফায় দফায় পরীক্ষা নিয়েছেন এবার আমরা পরীক্ষা দিতে চাই। আমাদের সে সুযোগ দেন। আমরা মালিক হবো না, সেবক হবো, আমানতের পারাদার চৌকিদার হবো ইনশাআল্লাহ ।
আমিরে জামায়াত গতকাল সকালে হবিগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় তিনি হবিগঞ্জ জেলার ৪টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
হবিগঞ্জ নিউফিল্ড মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির কাজী মাওঃ মোঃ মুখলিছুর রহমান, জেলা সেক্রেটারি হবিগঞ্জ-৩ আসনে সংসদ; সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির হবিগঞ্জ-২ আসনে জোট প্রার্থী মাও: আব্দুল বাছেত আজাদ, সাধারন সম্পাদক হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী অধ্যাপক এডঃ আহমদ আব্দুল কাদের, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী খেলাফত মজলিশ নেতা মুফতি মোঃ সিরাজুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় জামায়াতে ইসলামির যুগ্ম সেক্রেটারি এড: এহসানুল মাহবুব জুবায়ের, জাগপা কেন্দ্রীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা মাজহারুল ইসলাম, নেজামে ইসলামী সিলেট মহানগর আমীর জুবায়ের আহমেদ খান, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামি নেতা এড: চৌধুরী আশরাফুল বারী নোমান, জেলা এনসিপি সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মহিবুর রহমান মুহিব, জেলা খেলাফত মজলিস সভাপতি এড: মো: সারোয়ার রহমান, কেন্দ্রীয় জামায়াত নেতা এড: মীর নুরুন্নবী উজ্জল, এড: জিল্লুর রহমান আজমী, জেলা ছাত্র শিবির সভাপতি হোসাইন আহমদ, পৌর জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ, এবি পার্টির জেলা সভাপতি এড: মোকাম্মেল হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com