সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে পানি চলাচলে বাধা ॥ বসতিরা হুমকির মুখে

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নালা দিয়ে পানি চলাচলে বাধা দেওয়ায় প্রায় ১০ পরিবার ঝুঁকির মধ্যে বসবাস করছেন। বৃষ্টির পানি জমে যেকোন সময় বসত বাড়ি ধসে পড়ে জীবন হানির আশংকা দেখা দিয়েছে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোক্তভোগীদের পক্ষে ওই গ্রামের ইকবাল হোসেন নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, চন্দ্রপুর গ্রামের তাজু মিয়া সহ কতিপয় ব্যক্তি তাদের বাড়ির পাশ দিয়ে ত্রিপরা ছড়ায় প্রবাহিত পানি চলাচলের নালা সম্প্রতি বন্ধ করে দেন। এতে ১০/১২টি পরিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মধ্যে পড়ে বাড়ি ঘর ধসে পড়ে প্রাণহানির আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে তাজু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাগজপত্রে ওই জায়গা দিয়ে কোন পানি চলাচলের নালা নেই। সাময়িক পানি চলাচলের জন্য দেওয়া হয়েছিল।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, উভয়পক্ষকে নোটিশ করে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com