সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে সোনার বাংলা মডেল হাইস্কুল এর প্রাথমিক শাখায় দুই শিক্ষার্থীর বৃত্তি লাভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার জাঙ্গাল পাড়ায় অবস্থিত সোনার বাংলা মডেল হাইস্কুল এর প্রাথমিক শাখা থেকে দুই কৃতি শিক্ষার্থী প্রাথমিক গ্রেডে বৃত্তি লাভ করেছে। ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এনাতাবাদ গ্রামের প্রাইমারী শিক্ষক আজাদুর রহমানের মেয়ে নুসরাত জাহান (রোল নং ৩০১২) এবং কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেনের পুত্র রামিম হোসেন (রোল নং ৩০০২) প্রাথমিক গ্রেডে বৃত্তি লাভ করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শতভাগ সফলতাসহ পি’ইসিই এবং জেএসসি পরীক্ষায় প্রায় নিয়মিত বৃত্তি পেয়ে আসছে। নিজস্ব ক্যাম্পাসে বর্তমানে প্রতিষ্ঠানে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে। এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়। ধারাবাহিক সফলতা অব্যাহত রাখায় সোনার বাংলা মডেল হাইস্কুলে কর্মরত শিক্ষক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। এছাড়াও প্রাতিষ্ঠানিক উন্নয়নে এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com