শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হ্যানিম্যানের জন্ম জয়ন্তি উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হোমিও চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা হ্যানিম্যানের জন্ম জয়ন্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল বিকেলে স্থানীয় এম সাইফুর রহমান টাউন হলে এ আলোচনা সভা হয়। মেডিক্যাল কলেজ গভর্নিং বডির সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ ডাঃ মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা হোমিও সংগঠনের সভাপতি ডাঃ বিরেন্দ্র চন্দ্র দেব, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আবুল লেইছ, সিলেট মেট্রোপলিটন ‘ল’কলেজের উপাধ্যক্ষ ড.মোঃ শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন ডাঃ হাসানুজ্জামান বাচ্চু, ডাঃ বিরেশ্বর ভট্রাচার্য, ডাঃ নন্দ দেব রায় নানু, প্রভাষক ডাঃ আব্দুল ওয়াহিদ চৌধুরী, আঃ আজিজ, মুফতী তাহের উদ্দিন, এডভোকেট শ্যামল কুমার প্রমুখ।
বক্তাগণ বলেন আজ মহাত্মা হ্যানিম্যানের জন্মদিন এদিনে আমরা শপথ নেব যে, হবিগঞ্জ হোমিও কলেজকে ধরে রাখার জন্য যা করার প্রয়োজন তা আমরা করব ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com