বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

একুশে পদক পাচ্ছেন হবিগঞ্জের কৃতিসন্তান কণ্ঠশিল্পী সুবীর নন্দী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭২০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। এতে হবিগঞ্জের কৃতি সন্তান কণ্ঠশিল্পী সুবীর নন্দীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ বিশিষ্টজন চলতি বছর (২০১৯) একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বরেণ্য এই কণ্ঠশিল্পী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়া মহল্লার সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। এই বরেণ্য কণ্ঠশিল্পী নন্দীপাড়া এলাকার একজন চিকিৎসক পাশাপাশি সংঙ্গীত প্রেমিক সুধাংশু নন্দীর পুত্র। মা পুতুল রাণী ছিলেন তৎকালীন সময়ের ভাল গুনি শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তাই ছোটবেলা থেকেই তিনি চর্চা করতেন। সংঙ্গীতের জগতে প্রবেশ করেন উনার মায়ের কাছে থেকেই। ওনার সংঙ্গীতের শিক্ষক (ওস্তাদ) ছিলেন বাবর আলী খান।
হবিগঞ্জ শহরে তাদের একটি বাড়ি ছিল, সেখানে ছিলেন। পড়েছেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে। তারপর হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে। মুক্তিযুদ্ধ চলাকালে সুবীর নন্দী ২য় বর্ষের ছাত্র ছিলেন। সুুুবীর নন্দী তার জীবনের প্রথম গান করেন ১৯৬৭ সালে তিনি সিলেট বেতারে। তার ঐ গানের ওস্তাদ ছিলেন উনার গুরু বাবর আলী খান।
সুবীর নন্দী গানের জগতে আসেন ১৯৭০ সালে ঢাকা রেডিওতে প্রথম রেকর্ডিং এর মধ্য দিয়ে। প্রথম গান ‘যদি কেউ ধূপ জ্বেলে দেয় -এর গীত রচনা করেন মোহাম্মদ মুজাক্কের এবং সুরারোপ করেন ওস্তাদ মীর কাসেম। দীর্ঘ ৪০ বছরের সংঙ্গীতের জগতে তিনি প্রায় আড়াই হাজারেরও বেশি গান পরিবেশন করেছেন। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।
চলচ্চিত্রে প্রথম গান করেন ১৯৭৬ সালে আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্রে। সুবীর নন্দীর প্রথম একক অ্যালবাম ১৯৮১ সালে ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে এসেছিল। তিনি গানের পাশাপাশি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন।
বরেণ্য এই কণ্ঠশিল্পী সঙ্গীতের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (মহানায়ক-১৯৮৪, শুভদা- ১৯৮৬, শ্রাবণ মেঘের দিন- ১৯৯৯, মেঘের পরে মে – ২০০৪) লাভ করেন। এ ছাড়াও তিনি বাচসাস পুরস্কার – ১৯৭৭, ১৯৮৪, ১৯৮৬ ও ১৯৮৮ সালে লাভ করেন।
উল্লেখ যোগ্য কিছু বিখ্যাত গান যা আজও জীবিত রয়েছে ::- ১৯৭৯ সালে :- দিন যায় কথা থাকে, ১৯৮৪ সালে :- মহানায়ক, ১৯৮৪ সালে :- চন্দ্রনাথ, ১৯৮৬ সালে :- শুভদা, ১৯৮৭ সালে :- রাজলক্ষী শ্রীকান্ত, ১৯৮৯ সালে :- রাঙা ভাবী, ১৯৯১ সালে:- পদ্মা মেঘনা যমুনা, ১৯৯৯ সালে:- শ্রাবণ মেঘের দিন, ২০০৩ সালে চন্দ্রকথা, ২০০৪ সালে, মেঘের পরে মেঘ, ২০০৪ সালে শ্যামল ছায়া, ২০০৮ সালে আকাশ ছোঁয়া ভালোবাসা, ২০১০ সালে অবুঝ বউ নামে একটি ছায়াছবিতে গান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com