শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

দক্ষিণ সাঙ্গরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে পুকুরে গোসল করা নিয়ে দুই গোষ্ঠির মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৪ জনকে রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরীর গোষ্ঠি ও মাহফুজ মেম্বারের লোকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল মাহফুজ মেম্বারের গোষ্টির এক মহিলা স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ইয়াহিয়া চৌধুরীর গোষ্টির এক যুবক মহিলা গোসল করতে নিষেধ করে। এর জের ধরে গতকাল উল্লেখিত সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিন ঘন্টা সংঘর্ষ চলে। খবর পেয়ে সুজাতপুর ফাড়ির পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আধঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে টেটাবিদ্ধ অবস্থায় তোফায়েল, ছাউয়াল মিয়া, তাজবানু, জাহেরাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া তাহের মিয়া, হারুন মিয়া, , নূরুল ইসলাম, মোজাম্মেল, আউয়াল, আরজু মিয়া, মারাজ, আহাদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া পুলিশের গ্রেফতার এড়াতে আহত অন্যান্যরা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, পুকুরে গোসল করা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com