সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সড়ক দূর্ঘটনায় নিহত সাব্বিরের স্মরণে শোকসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখালে এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত নবীগঞ্জের তরুণ ব্যবসায়ী সাব্বির আহমেদ এর স্মরণে নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে বিশাল শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় হাজারো শোকার্ত মানুষ অংশগ্রহন। শুক্রবার বিকেলে আশ্বিকানে আউলিয়া সুন্নী যুব সংঘের উদ্যোগে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন ছয় মৌজার বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ চান্দ আলী।
এতে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী শামসুদ্দিন আহমেদ এম.বি.ই, ফুলতলি বাজারে ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক মেম্বার মোঃ তোয়াব উল্ল্যাহ, আব্দুল বশির, সাবেক মেম্বার জমশেদ আলী, ফুলতলী বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ নজরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আনোয়ার মিয়া, তাজুল ইসলাম, জুয়েল, নুরুল হক তুহিন, রমজান আলী রাজু, শাহ নুরুজ্জামান ও আশ্বিকানে আউলিয়া সুন্নী যুব সংঘের সদস্য লিখন আহমেদ, আরফিন সোহাগ, উজ্জ্বল প্রমুখ। শোক সভা পরিচালনা করেন উক্ত সংঘটনের সদস্য মাওঃ আব্দুল মুহিত, সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। শোকসভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওঃ আলী নেওয়াজ আল কাদরী ও ক্বারী ইমাম আব্দুল মুকিত। উল্লেখ্য, গত বুধবার দুপুরে হবিগঞ্জ থেকে নবীগঞ্জ ফেরার পথে বালিখাল বাজারের মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com