বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গোবিন্দপুুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরতলীর গোবিন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের মোঃ ইদ্রিছ আলীর পুত্র। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদুর রহমান জানান, মামুন মিয়া নামে ওই যুবক তার নিজ ঘরে গোসল করার সময় বাথরুমের ভেতরে বিদ্যুৎপৃষ্ট হয়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, মামুন মিয়াকে মৃত ঘোষণা করার সাথে সাথে মামুনের আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com