বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৭৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে নগদ টাকা ও সরঞ্জামসহ ২ জুয়ারিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গত রবিবার মধ্যরাতে উপজেলার চকহায়দর জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোফাসসির ও এসআই জাকিরের যৌথ নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চকহায়দর গ্রামে অবস্থিত সুহেল মিয়ার ফিসারির পার্শ্বে জুয়ার আস্তানায় অভিযান চালায়। এ সময় উপজেলার মহিষদুলং গ্রামের মৃত এরাজত উল্লার পুত্র আব্দুল হামিদ (৪০) ও ভাটপাড়া গ্রামের মামদ মিয়ার পুত্র মহিদ মিয়া (২৮) নামের ২ জুয়ারিকে আটক করা হয়। এ সময় পুলিশ নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জুয়ারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com