রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

নবীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চোলাই মদ ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রাম থেকে কালন দাশের স্ত্রী সাথি রাণী দাশ (২৭) একই গ্রামের মৃত ঝন্টু দাশের পুত্র কাজল চন্দ্র দাশ (৩৩)কে ২৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্দশক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পৃথক অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ সাথি রাণী দাশকে এবং ১৫ লিটার চোলাই মদসহ কাজল চন্দ্র দাশকে গ্রেফতার আটক করেন। পরে তাদেরকে সন্ধায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুর টোল প্লাজা থেকে একটি প্রাইভেট কারসহ ২৭কেজি গাঁজাসহ তানবির আহমেদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
আটককৃত তানবির আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফরিদপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তুমপুর টোল প্লাজা একটি প্রাইভেট কার তল্লাশী করে গাঁজাসহ তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রর এসআই কাওছার মাহমুদ তোরণ ও এএসআই সোহাগসহ একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুর টোল প্লাজায় বিভিন্ন গাড়িতে অভিযান চালায়। এসময় একটি সাদা রঙয়ের প্রাইভেট কার ঢাকা মেট্্েরা (খ-১১-১৭১৮) থেকে বিপুল পরিমানের গাজাঁসহ তানবিরকে আটক করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানবির জানায় চুনারুঘাট সাতছড়ি থেকে ২৭ কেজি গাঁজা সিলেট নিয়ে যাচ্ছিল সে ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আটককৃত তানবিরকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com