বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সাংবাদিক পুত্র নাঈমের ট্রেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সাংবাদিক পুত্র শেখ জান্নাতুল নাঈম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তির সুযোগ পেয়েছে। গতকাল বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সে মেধা তালিকায় ২৩৫তম স্থান অর্জন করেছে। উক্ত বিশ্ববিদ্যালয়ে ৫২০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
উল্লেখ্য, নাঈম বাহুবলের সর্বোচ্চ বিদ্যাপীঠ দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুল থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এবং বাহুবল কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করে। সে সরকারি মেডিকেলে অল্পের জন্য ভর্তির সুযোগ হাতছাড়া করলেও জগন্নাত বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ লাভ করে।
শেখ জান্নাতুল নাঈম উপজেলার নারিকেলতালা গ্রামের বাসিন্দা বাহুবল মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ ও শিক্ষক নিলিমা আক্তারের পুত্র। তার নানা শেখ আরিফ উল্লাহ মাস্টার ও দাদা সাবেক ইউপি মেম্বার আব্দুল খালেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com