শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

তারেক সহ অভিযুক্তদের রায় কার্যকরের দাবীতে বাহুবলে যুবলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২১ শে আগস্ট গ্রেনেড হামলার অভিযুক্ত আসামী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামীর বিরুদ্ধে রায় বাস্তবায়নের দাবীতে বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বাহুবল বাজার প্রদক্ষিন করে। এরপর বিক্ষোভ মিছিল শেষে বিকেল ৫টায় বাহুবল উপজেলা পরিষদের অফিসার ক্লাবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আব্দুল গাফফার মিলাদ এর সভাপতিত্বে এতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতাউর রহমান সেলিম। প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বোরহান উদ্দীন চৌধুরী। বাহুবল উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া, যুগ্ম আহবায়ক বদরুল আলম এবং এম রশীদ আহমেদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজ উদ্দিন, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ, সুহেল আহমেদ কুটি ও আব্দুল কদ্দুছ, প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জি, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, চেয়ারম্যান ফেরদৌস আলম, মোঃ আলম মিয়া, সবুজ আহমেদ, শাহ বাহার উদ্দিন, সেলিম মিয়া, দেলোয়ার খান, মাস্টার মখলিছ মিয়া, মাওঃ শফিকুর রহমান, জুনায়েদ আহমেদ, আবুল কাশেম রুবেল। বক্তব্য রাখেন, কাজী ফখরুল ইসলাম, নিয়াজ আহমেদ, ফজলে এলাহী লুলু প্রমুখ। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন যুবলীগ নেতা ফেরদৌস আহমেদ, গীতা পাঠ করেন বিকাশ চৌধুরী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com