সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের কবির মিয়ার কন্যাকে জয়ফুলের পুত্র স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে। এর জের ধরে গতকাল ওই সময় জয়ফুলের পুত্র ইসমাইল মিয়া ও কবির মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইসমাইল (৩৫), তার ভাই আজমান (২৫), জয়ফুল আক্তার (৫৫), পায়েল মিয়া (২৫), আফরোজ মিয়া (১৬) ও কবির মিয়া (৬০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com