শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

উৎসবমূখর পরিবেশে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন সম্পন্ন ॥ শাকিল চৌধুরী সভাপতি, শরীফ চৌধুরী সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমূখর পরিবেশে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের ২০১৮-১৯ সনের কার্য-নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল পেয়েছেন ২৫ ভোট। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে একটানা ভোট গ্রহন করা হয়। এই নির্বাচনে সংগঠনের ৭৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম এ মজিদ এবং নির্বাচন কমিশনার হিসেব রাসেল চৌধুরী ও আশরাফুল ইসলাম কহিনুর দায়িত্ব পালন করেন।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দিদার এলাহি সাজু ও মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মশিউর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম সাজিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহমুমুদুল হক সুজন, নির্বাহী সদস্য কেএমএ ওয়াহাব নাঈমী এমদাদুল হক সোহেল ও আব্দুর রউফ।
ভোট গ্রহনকালে পরিদর্শন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ ও গোলাম মোস্তাফ রফিক, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, ব্যাংকার মোঃ তাজুল ইসলাম, প্রকৌশলী এম এম মুমিন চৌধুরী বুলবুল, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com