বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রুয়েল বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির আইন বিষয়ক সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭০৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির আইন বিষয়ক সদস্য পদে মনোনীত হয়েছেন ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন হয়। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল হবিগঞ্জ-২ (বানিয়াচং ও আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি প্রয়াত অ্যাডভোকেট শরীফ উদ্দীন আহমেদ এর পুত্র। রুয়েল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে এল.এল.বি এবং এল.এল.এম সম্পন্ন করেন।
এদিকে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির আইন বিষয়ক সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পাবেল খান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com