শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশনের গুণীজন সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ৮ সেপ্টেম্বর শনিবার সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। চুনারুঘাট উপজেলার নরপতি সাহেব বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সংবর্ধিত ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্ব-স্ব ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর বংশীয় ছয় জন অধস্থন কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়। সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ছাড়াও অন্যান্য সংবর্ধিত ব্যক্তিবর্গ হচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, ইংল্যান্ডস্থ লুটন সিটির মেয়র সৈয়দ মুহিবুর রহমান কায়েস, ইনসেপ্টা ফার্মার সিনিয়র জেনারেল ম্যানেজার ড. সৈয়দ আবুল মুজাদ্দদ মুস্তাফিজ বিল্লাহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাইয়েদ নাসির উদ্দিন (রঃ) মিশনের সাধারন সম্পাদক ও চুনারুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান। সৈয়দ রিজভীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সাহেব বাড়ী থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, স্থানীয় মুরুব্বীয়ান ও জনপ্রতিনিধিগন বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com