বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ভাসমান বীজতলায় উৎপাদিত চারা বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনির্ধি ॥ বানিয়াচঙ্গে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আপদকালীন ভাসমান বীজতলার উৎপাদিত ধানের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নন্দীপাড়া হাওরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচং এর আয়োজনে ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফেসহ কৃষি বিভাগের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, খরিপ-২/২০১৮-১৯ মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবেলায় আপদকালীন ভাসমান বীজতলার উৎপাদিত ধানের চারা ২৪ জন কৃষকদের মধ্যে সমহারে বন্টন করা হয়েছে। কৃষকরা নতুন এ ধারণা নিয়ে পরবর্তীতে নিজেরাই কৃষি বিভাগের পরামর্শে এ ধরনের ভাসমান বীজতলা তৈরী করতে পারবেন বলে জানিয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফে। এতে করে বন্যা কবলিত এলাকায়ও বীজতলা তলা তৈরী করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com