সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্ত হওয়ায় বানিয়াচংয়ে জজ মাসুমকে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের কৃতিসন্তান যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শামছুদ্দীন মাসুম বৃটিশ সকরকার কর্তৃক মর্যাদাপূর্ন কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় উত্তর-পূর্ব ইউপি সভাকক্ষে সামাজিক সংগঠন বন্ধু সম্মিলন এ সংবর্ধনার আয়োজন করে। জজ মাসুম স্কলারশিপে বৃটেনের ইউনিভারসিটি অব স্টারলিং এ আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি বিষয়ের ওপর উচ্চ শিক্ষা গ্রহণ করবেন। সর্বজনশ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও বন্ধু সম্মিলনের সদস্য বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ স্বপন কুমার দাশ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য কলেজ শিক্ষক মাহমুদ মিয়া। বক্তব্য দেন বন্ধু সম্মিলনের সদস্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার সাখাওয়াত কাওছার, প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, বন্ধু সম্মিলনের সদস্য পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক খায়রুল বাশার সোহেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com