বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঈদকে সামনে রেখে সক্রিয় মলম পার্টি

  • আপডেট টাইম রবিবার, ১২ আগস্ট, ২০১৮
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে মলম ও অজ্ঞান পার্টি সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বাস ও ট্রেনে তাদের সদস্যরা আনাগোনা করছে। অভিযোগ রয়েছে, অসাধু রেলওয়ে পুলিশকে ম্যানেজ করে যাত্রীদেরকে অজ্ঞান করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপুত্র হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গত শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে জালালাবাদ ট্রেনে শায়েস্তাগঞ্জে আসার পথে পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাশি^র মিয়া (৩০) নামে এক চাকরীজীবি সর্বস্ব হারিয়ে মৃত্যু পথযাত্রী। তিনি নবীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মকসুদ আলীর পুত্র। গতকাল শনিবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ তাকে ফ্লাটফর্ম থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। রাত ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তার জ্ঞান ফিরে আসেনি। তার ভাই জানান, গতকাল রাত ৯টায় জালালাবাদ ট্রেনে উঠে তার সাথে নগদ টাকা ও মোবাইল ফোন ছিল। অজ্ঞান পার্টির সদস্যরা সর্বস্ব নিয়ে গেছে। পরে পুলিশ তাদেরকে খরব দিলে তারা হাসপাতালে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com