বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাপার নেতার বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৭৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহ সদর উপজেলা জাপা নেতা ও ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি এ মামলাটি দায়ের করেন হবিগঞ্জের লাখাইয়ের মুড়াকুড়ি গ্রামের বাসিন্দা সুটকী ব্যবসায়ী মনীন্দ্র চন্দ্র দাস। মামলায় তিনি উল্লেখ্য করেন ময়মনসিংহ সদরের চুড়খাই বাজারের পাইকারী সুটকীর ব্যবসায়ী, রূপালী পোল্ট্রি এন্ড ফিস ফিড লিঃ এর পরিচালক জাপা নেতা মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সুটকীর ব্যবসা করে আসছেন। এর মধ্যে তিনি শহিদুলের কাছে ১২ লাখ টাকা সুটকী বাকিতে দেন। পরবর্তীতে টাকা চাইলে তিনি এক্সপোর্ট ব্যাংক ময়মনসিংহ শাখার একটি ১২ লাখ টাকা চেক প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে চেক জমা দিয়ে দেখেন কোন টাকা নেই। পরে তিনি শহিদুল ইসলামকে এ বিষয়টি জানিয়ে টাকা ফেরত চাইলে তিনি দেই দিচ্ছি বলে সময় কর্তন করেন। সর্বশেষ তিনি যুগ্ম দায়রা জজ ২য় আদালতে চেক ডিসঅনার মামলা দায়ের করেন। মামলাটি যুগ্ম দায়রা জজ ২য় আদালতের ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান আমলে তিনি আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। ব্যাপারে জাপা নেতা শহিদুল ইসলাম এর (০১৯১৩৮৭১৮৫০) ও ০১৭৭০২৭২৩৩১ নাম্বারে ফোন দিয়ে পাওয়া যায়নি। এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবি মোজাম্মেল হক জানান, ব্যবসায়ী মনীন্দ্র চন্দ দাসের সাথে প্রতারণার মাধ্যমে শহিদুল ইসলাম ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতারের জন্য জোর দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com