বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নোয়াবাদ চরহামুয়া গ্রামে সংঘর্ষে ১৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ চরহামুয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের নুর আলীর সাথে প্রতিবেশী আইয়ুব আলীর দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে, নুর আলী (৬৫), সুমন মিয়া (২৭), ফারুক মিয়া (৩৪), সফিক মিয়া (৪৫), আইয়ুব আলী (৪৫), বাবুল (২৫), আম্বিয়া খাতুন (৪৫), শুকুর চান বিবি (৫০), রহিমা খাতুন (৩৫) ও লাল মিয়া (৪৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com