বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৭৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “সয়ংসম্পুর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষ্যে পোনা মাছ অবমুক্ত, র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, দেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন দেশরতœ শেখ হাসিনা, তার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশের মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বাংলাদেশ আগামীতে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। তিনি মাছ চাষে উদ্যোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর জাল যার জলা তার নীতি মালা বাস্তবায়নে মৎস্য জীবিদের ভাগ্যের অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা মৎস্য অফিসার মোঃ রাসেদুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, নিতেশ রায়, রুবেল মিয়া প্রমূখ। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসের সামনে গিয়ে শেষ হয়। সভাশেষে শ্রেষ্ট মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com